সালমান আমার রুমমেট
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২০:৫৯
অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে তিন কামরার একটি ফ্ল্যাট উপহার দিয়ে দিলেন সালমান খান। শ্রীলঙ্কান এই সুন্দরীও নিজের পুরোনো ঠিকানা ছেড়ে বান্দ্রার ওই ফ্ল্যাটে উঠেছেন।
বলিউড তারকারা বরাবরই দু’হাত খুলে উপহার দিয়ে থাকেন।
কয়েক বছর আগে কারিনা কাপুরের সঙ্গে ছবির কাজ করতে গিয়ে প্রায় দুই লাখ রুপি মূল্যের একটি ভ্যানিটি ব্যাগ উপহার দিয়েছিলেন তিনি। এই তো কিছুদিন আগে ভক্তদের জন্য চাকরির ব্যবস্থা করেন তিনি। সাজিদ নাদিয়াড়ওয়ালা পরিচালিত ‘কিক’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। ছবিটির দৃশ্যধারণ শেষ হওয়ার পর থেকেই জ্যাকুলিনের প্রশংসায় পঞ্চমুখ সালমান। সম্প্রতি এই জুটিকে একসঙ্গে ‘এক ভিলেন’ ছবির প্রিমিয়ারেও দেখা গেছে।
ক্যাটরিনার সঙ্গে সম্পর্কের ইতি ঘটার পর কিছুদিন একাই ছিলেন সালমান। গুঞ্জন চলছে, এবার জ্যাকুলিনে মজেছেন সালমান। ফ্ল্যাট উপহার দিয়ে সেই গুঞ্জনকে আরও উসকে দিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। এমনকি ‘কিক’ ছবির একটি গানের দৃশ্যে নিজে থেকেই জ্যাকুলিনের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের আগ্রহ দেখান সালমান। তবে এই সম্পর্কের নাম ‘প্রেমিকা’ নাকি তা অবশ্য স্পষ্ট বলেননি। তবে জ্যাকুলিন ফ্ল্যাট পাওয়ার পর মজা করে বলেছেন, ‘সালমান এখন থেকে আমার রুমমেট।’