এনটিভির ১২ বছর
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২১:০০
এদেশে নান্দনিক অনুষ্ঠানমালায় দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এনটিভি। আজ এনটিভি এগারো বছর পূর্ণ করে বারো বছরে পদার্পণ করতে যাচ্ছে। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই চ্যানেলটির যাত্রা শুরু হয়েছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ জুলাই রাত ১২টা ০১ মিনিটে এনটিভির স্টুডিও থেকে কেক কাটার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এদিন ভোর ৬টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘সেম লাভ মেনি এক্সপ্রেশনস’। হুমায়ুন ফরিদের প্রযোজনায় এ অনুষ্ঠানে বাংলা, ইংরেজি, স্প্যানিশ, হিন্দি ও নেপালিজ ভাষায় গান পরিবেশিত হবে। মিথিলার উপস্থাপনায় এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন সাব্বির, পুলক, মেহেরাব, ঋতুরাজ, বাবু, সিঁথি, পুতুল, কর্ণিয়া, আলিফ আলাউদ্দিন ও পিংকী ছেত্রী।