জুনে ডিএসইতে বৈদেশিক লেনদেন বেড়েছে
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২১:১৩
গেলো জুন মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৈদেশিক লেনদেন ও মোট বিনিয়োগের পরিমাণ বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে জুন মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীরা মোট ৬০২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২২৭ টাকার শেয়ার লেনদেন করছেন। মে মাসে করেছিলেন ৫৭৭ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৯৪৬ টাকা। সে হিসেবে জুন মাসে বৈদেশিক লেনদেন বেড়েছে ২৪ কোটি ৮৯ লাখ ৪০ হাজার ২৮১ টাকা। জুন মাসে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন ৪৮২ কোটি ৫১ লাখ ৫ হাজার ৪৫৯ টাকার। আর বিক্রয় করেছেন ১১৯ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৭৬৯ টাকার শেয়ার। অর্থাত্ জুন মাস শেষে বৈদেশিক বিনিয়োগকারীদের মোট স্থিতি ৩৬২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৬৯০ টাকা। মে মাসে বৈদেশিক বিনি-য়োগকারীদের মোট স্থিতি ছিল ১২৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৭২১ টাকা।