ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির অভিনন্দন

খাদ্যে ফরমালিন মেশালে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘ফরমালিন ব্যবহার নিয়ন্ত্রণ আইন’ চূড়ান্ত অনুমোদন দেয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। বুধবার সমিতির সভাপতি হাজী মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক রুস্তম আলী খান এক যৌথ বিবৃতিতে বলেন, ফরমালিনের ভয়াল গ্রাসে মানুষ দিশেহারা। এর ফলে পণ্য পরিবহনের সঙ্গে যারা যুক্ত তারাও পরোক্ষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিবছর ফলের মৌসুমের দিকে তাকিয়ে থাকে পণ্য পরিবহন ব্যবসায়ীরা। কিন্তু এ বছর ফল (ফরমালিন যুক্ত) পরিবহন করতে গিয়ে তাদেরকে পড়তে হয়েছে চরম বিব্রতকর অবস্থার মধ্যে। কারণ পুলিশের চেকপোস্টে ফরমালিনযুক্ত আম নষ্ট করার পর ফলে তাদেরকে ফলের মালিকরা ভাড়া পরিশোধ করেনি। অনেক ক্ষেত্রে পুলিশ ট্রাক থানায় আটক রাখে।