নেত্রকোনায় হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা বল্লভপুর গ্রামের প্রিতেশ সরকারকে (২২) হত্যার অভিযোগে একই গ্রামের দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে শ্যামল পুরকায়স্থ এবং সুধীন সরকার। দীর্ঘ ১৫ বছর মামলা চলার পর গতকাল বুধবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুর হামিদ এই রায় প্রদান করা হয়। মামলায় ৯ জনকে খালাস প্রদান করা হয়।