লোডশেডিংয়ের কবলে ফুটবল দর্শকরা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২১:২৭
মিঠাপুকুরের রানীপুকুর, বলদীপুকুর, শুকুরেরহাটসহ বিভিন্ন স্থানে রংপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর ভয়াবহ লোডশেডিং-এর গ্যাড়াকলে ফুটবল দর্শকরা দিশেহারা হয়ে পড়েছে। গত মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের খেলার আগ মুহূর্তে চলে যায় বিদ্যুত্। এসময় ফুটবলপ্রেমী দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরই এক পর্যায়ে রানীপুকুরে লোডশেডিং বন্ধের দাবিতে আর্জেন্টাইন সমর্থকরা পতাকা মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। খেলার দ্বিতীয়ার্ধ্বের সময় বিদ্যুত্ চলে আসলেও ক্ষোভ বিরাজ করছিল ফুটবলপ্রেমীদের মাঝে।