মেলান্দহে দু’দিন দলিল রেজিস্ট্রি হচ্ছে না

জামালপুরের মেলান্দহ সাবরেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হচ্ছে না গত দু’দিন যাবত্। এতে ক্রেতা-গ্রহীতাদের বাড়ছে ভোগান্তি। ক্রেতা-বিক্রেতা ছাড়াও অন্যান্য দলিল রেজিস্ট্রির ক্ষেত্রেও অনুরূপ ভোগান্তি চলছে। দলিল লেখকরা জানান, চলতি মাসের প্রথম দিন থেকেই দলিল রেজিস্ট্রি বন্ধ আছে। এ ব্যাপারে সাবরেজিস্ট্রার ফারুক হোসেন জানান, নতুন অর্থ বছরে দলিলের রাজস্ব ফি বৃদ্ধির কথা বলা হয়েছে। কোন দলিলে কি পরিমাণ রাজস্ব ফি নির্ধারণ করা হয়েছে; তার কোন সুনির্দিষ্ট পত্রাদেশ না পাওয়ার অপেক্ষায় আছি। এজন্য দলিল রেজিস্ট্রি স্থগিত আছে।