শিবালয়ে হাতুড়ে
কবিরাজের
কাণ্ড
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২১:৪৮
শিবালয় উপজেলার চারিপাড়া গ্রামের হাতুড়ে কবিরাজ জসিমের অপচিকিত্সায় লক্ষণ কর্মকার নামে এক হাঁপানি রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জসিম নামে এক কবিরাজ বিভিন্ন রোগের চিকিত্সার নামে মনগড়া পদ্ধতি প্রয়োগ করে। হরিমারপুর উপজেলার চালা গ্রামে গত মঙ্গলবার রাতে লক্ষণ কর্মকার নামে এক হাঁপানি রোগীকে একসাথে সোয়া কেজি লবণ খাওয়ানো হয়। গতকাল বুধবার ভোরে তার মৃত্যু হয়।