অবৈধ কারেন্টজালের ফ্যাক্টরি বন্ধ করা হবে

অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি বলেছেন, মুন্সীগঞ্জে অবৈধ কারেন্ট জাল উত্পাদন বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ১২৬টি ফ্যাক্টরির উত্পাদিত কারেন্ট জাল দেশের মত্স্য সম্পদের ক্ষতি করছে। কারেন্ট জাল ফ্যাক্টরির পক্ষে প্রায় ৭২টি মামলা রয়েছে। এরমধ্যে ৭১টি মামলার সুরাহা হয়েছে। বাকী একটি মামলারও আইনী লড়াই চলছে। এরপর এগুলো বন্ধ করা যাবে। জেলেদের স্বার্থে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচিও তুলে ধরেন তিনি। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মত্স্য সপ্তাহের উদ্বোধনকালের এ কথা বলেন।