ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে আহত ছাত্রের মৃত্যু

রায়পুরে মো. নাঈম (২২) নামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত এক ছাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় এক মাস চিকিত্সাধীন থাকার পর গত মঙ্গলবার রাত ১২ টায় মারা যায়। সে গত ৬ জুন তাদের ভবনে প্রিয় দল ব্রাজিলের পতাকা লাগাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত হয়। পরে নাঈমকে হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তার বাম হাত কেটে ফেলেন। এ অবস্থায় বার্ণ ইউনিটে তার চিকিত্সা চলতে থাকে। অবশেষে গত মঙ্গলবার রাতে সে মারা যায়। নাঈম নাজমা ষ্টোরের মালিক ও বামনী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে ও রায়পুর সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী।