এক ম্যাচ নিষিদ্ধ হলেন আর্জেন্টাইন রোজো

আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস রোজো দ্বিতীয় বারের মতো হলুদ কার্ড পাওয়ায় বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলতে পারবেন না। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৯০ মিনিটে রিকার্ডো রড্রিগেজকে অবৈধভাবে বাধা দেয়ায় রেফারি হলুদ কার্ড দেন রোজোকে। এর আগে গ্রুপ পর্বে বসনিয়ার বিপক্ষেও একটি হলুদ কার্ড পেয়েছিলেন রোজো। ফিফার নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় দুই ম্যাচে হলুদ কার্ড পেলে তাকে এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়। ২৪ বছর বয়সী পর্তুগাল স্পোর্টিং লিসবনের হয়ে খেলা এ ডিফেন্ডার নাইজেরিয়ার বিপক্ষে জয়সূচক গোলটি করেন। আন্তর্জাতিক ম্যাচে এটাই ছিলো তার প্রথম এবং একমাত্র গোল। আর্জেন্টিনার কোচ আলেজান্দ্রো সাবেলা জানিয়েছেন, শনিবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে খেলায় রোজোর জায়গায় হোসে মারিয়া বাসান্তাকে খেলানোর সম্ভাবনা রয়েছে। দলের প্রয়োজনে মার্কোস তার সর্বোচ্চ দিয়ে খেলে। তবে আমরা বাসান্তার ওপরও ভরসা করতে পারি। সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে নামানো হয় বাসান্তাকে।