শোক সংবাদ
প্রকাশ : ০২ জুলাই ২০১৪, ২১:৫৫
মো. মাহাতাব হোসেন
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন পরিষেদের ৫নং ওয়ার্ড সদস্য ও সাবেক সেনা সদস্য মো. মাহাতাব হোসেন (৪০) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
মুস্তাফিজুর রহমান
ময়মনসিংহ ভালুকা উপজেলার ধলিয়া গ্রামের অধিবাসী ইসলামিয়া চক্ষু হাসপাতালের সাবেক পরিচালক ডা. মুস্তাফিজুর রহমান (৭৯) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
রোকেয়া বেগম
চাঁদপুর হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক আমার কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. কামাল হোসেনের মা রোকেয়া বেগম (৮০) দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর গত মঙ্গলবার বড়কুলস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।
শেখ নজিবুর রহমান
বাগেরহাটের প্রবীণ সাংবাদিক, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি শেখ নজিবুর রহমান (৮০) বার্ধক্যজনিত কারণে গতকাল শহরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
মো. মাইনুল ইসলাম
বরিশালে বাবুগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি মোস্তফা কামাল চিশতীর ছোট ভাই সাবেক ছাত্রলীগ নেতা মো. মাইনুল ইসলাম চিশতী (৩৩) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত মঙ্গলবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন।
আবুল হাসিম
ময়মনসিংহ ত্রিশাল টিএন্ডটি অফিসের সাবেক এফসিও আবুল হাসিম (৫৮) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। জানাজা শেষে উপজেলার মঠবাড়ী উত্তর পাড়ায় বাড়ীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
খলিলুর রহমান খলিল
ময়মনসিংহে মুক্তাগাছা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি ও তারাটি পূর্ব পাড়ার বাসিন্দা খলিলুর রহমান খলিল (৬০) চিকিত্সাধীন অবস্থায় গতকাল ময়মনসিংহে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
মো. জাবেদ আহমদ
এশিয়ান টেলিভিশন মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ হামিদের বাবা মো. জাবেদ আহমদ (৭৮) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল কুলাউড়া উপজেলার হাসামপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।