অঙ্কে যাদের ভয়—
তাদের জন্য একটু বলি
ভয়টা আসল নয়!
যেমন ধরো সরল অঙ্ক
গরলভাবে আছে
তাকে তুমি করবে সোজা
আনতে হবে কাছে।
আরো আছে সুদ-আসলের
নানান রকম সূত্র
তুমি যদি ভয়েই থাকো
ভয় পাবে তো পুত্র।
এই কারণে বলছিলাম কি
সাহস থাকলেই জয়
লেগে থাকলে খুব সহজেই
অঙ্ক সহজ হয়!
ওই যে মোবাইল দূরে রাখো
অঙ্ক কষতে থাকো
উঠতে বসতে খাতা-মাথায়
নিত্য তুমি পাকো।