মেয়াদোত্তীর্ণ মুরগির মাংস রাখায় রাজধানীর বেইল রোডে কেএফসির একটি শাখাকে চার লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। মঙ্গলবার এই অভিযানে নেতৃত্ব দেন বিএফএসএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি।
তিনি বলেন, বেইলি রোডের কেএফসি মেয়াদ পার হওয়ার একদিন পরও ১৮ কেজি মুরগির মাংস সংরক্ষণ করে রেখেছিল। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল এটা দেখে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে। নিরাপদ খাদ্য আইনের ২৯ ধারায় কেএফসিকে চার লাখ টাকা জরিমানা করা হয় এবং তা সঙ্গে সঙ্গে আদায় করা হয়। এটি সর্বনিম্ন শাস্তি, এ ধরনের অপরাধের ক্ষেত্রে ভবিষ্যতে আরও বড় শাস্তি কিংবা জরিমানা করা হবে।