আজকের রাশিফল
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ১৯:৪০
৪ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ২০ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ৫ রমজান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ২ ও ৪। শুভবার: রবি ও সোম। শুভরত্ন: মুক্তা ও এমেথিষ্ট।
প্রকৃতিগতভাবে আপনি: চিন্তা ও ধ্যান-ধারণায় মৌলিকত্বের অধিকারী। অন্যদের চেয়ে আপনি আলাদা। আপনার অনুভূতি আবেগ ও সেন্টিমেন্টের সাথে জড়িত যে কোনো বিষয়ে আপনি সংবেদনশীল। আপনার ইনটুইশন প্রখর। আধ্যাত্মিকতার প্রতি রয়েছে প্রবল অনুরাগ। আর মানসিক শক্তি আপনাকে অন্যদের চেয়ে উচ্চস্তরে উন্নীত করবে। অপ্রত্যাশিত ঝামেলা আসবে আপনার জীবনে। মামলা মোকদ্দমা ও ভুল বুঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। পেটের পীড়ায় ভোগার আশংকা আছে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হতে পারে। যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্ম প্রচেষ্টা সফল হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। ব্যয় সংযত রাখার চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে মত বিরোধের আশংকা আছে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে বদলি অথবা পদন্নোতির সম্ভাবনা আছে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত থাকবেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বুদ্ধিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। বিশেষ কোনো সুযোগ পেতে পারেন। নিজের শক্তি সামর্থ্যের উপর আস্থা রাখার চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ রাসায়নিক দ্রব্যের ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। সাংবাদিক তথা মিডিয়া কর্মীদের জন্য কর্মপরিবেশ অনুকূল থাকবে। সাহসিকতার সাথে দায়িত্ব পালন করুন। কারো অসুস্থতায় চিন্তিত হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ শরীর খুব একটা ভালো যাবে না। সামান্য অসুখ-বিসুখকে অবহেলা করা ঠিক হবে না। কাজকর্মে সতর্কতা অবলম্বন করুন। পুস্তক প্রকাশকদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিশিষ্ট কোনো ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কেউ আজ আপনার সরলতাকে দুর্বল ভাবতে পারে। সরল বিশ্বাসে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। বিশেষ কোনো উদ্যোগ নেয়ার আগে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। শিল্প-কারখানার মালিকদের জন্য দিনটি শুভ নয়। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। কোনো বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আশানুরূপ আয় নাও হতে পারে। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। প্রেমে সাফল্য আসতে পারে। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। পারিবারিক ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ দিনটি ব্যয় বহুল হতে পারে। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ ভালো থাকবে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগ সতর্কতার সাথে করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কোনো আত্মীয় আপনার ক্ষতি করতে পারে। রোমান্টিক বিষয়াটিতে সতর্কতা অবলম্বন করুন। দূরের যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ মিডিয়া কর্মীদের জন্য আজ খুব একটা ভালো নাও যেতে পারে। পেশাগত কোনো ঝামেলার সম্মুখীন হতে পারেন। নিজের বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। নিজের পছন্দের বিয়ে আপনজনদের মতবিরোধ সৃষ্টি হতে পারে। কোনো বিশেষ বন্ধুর সহযোগিতা পাবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।