ব ই য়ে র ক থা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২০:০১
গ্রন্থনা : খন্দকার রাফি
অন্বেষণ
সিরাজুল ইসলাম চৌধুরী
প্রচ্ছদ :শিবু কুমার শীল
মূল্য :২০০ টাকা মাত্র
প্রকাশনায় :রাত্রি প্রকাশনী
‘অন্বেষণ’ সিরাজুল ইসলাম চীেধুরীর প্রথম প্রবন্ধগ্রন্থ। অর্ধশতাব্দী পূর্বে ১৯৬৪ সালে এ বই প্রথম প্রকাশিত হয়। ইতিমধ্যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে; নতুন রাষ্ট্রের ভেতরেও ঘটে গেছে নানান ভাঙাগড়া। এই গ্রন্থের লেখকের দৃষ্টিকোণ ও গদ্যশৈলীতেও এসেছে পরিবর্তন, তবে গ্রন্থভুক্ত চৌদ্দটি প্রবন্ধে লেখকের যে অন্বেষণ ছিল তা আজও নিঃশেষ হয়ে যায়নি। কিছু সাময়িক বিষয় ধারণ করেও ‘অন্বেষণ’-এর অধিকাংশ রচনার ভিতরেই খুঁজে পাওয়া যাবে জীবন ও সাহিত্যের বহু গুরুত্বপূণ স্থায়ী প্রসঙ্গ; যা আজকের পাঠককেও লেখকের মতো সমান অণ্বেষী করে তুলবে জীবন ও সাহিত্যের আধুনিক-ইহজাগতিক ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ব্যাপারে।
সান্ধ্যকালীন ট্রেনে গোপন যাতায়াত
মাহবুব ময়ূখ রিশাদ
প্রচ্ছদ : শিবু কুমার শীল
মূল্য : ২০০ টাকা মাত্র
প্রকাশনায় : তাম্রলিপি
মার্কেজের গল্পের চরিত্র এরেন্দিরা হুট করে হাজির হয় ভূতের গলিতে। কান পেতে নির্জনতার শব্দ শোনে এক যুবক । আবার একজন তার নিজস্ব ট্রেনে চড়ে ঘুরে বেড়ায় শৈশব-কৈশোর।
বন্ধুরা হারিয়ে যায় জীবন-বাস্তবতায়। কেউ কেউ একসঙ্গে ক্লাস করলেও ক্লাসমেট হবার যোগ্যতা অর্জন করতে পারে না । ডুমুর ফুলের মতো ডুমুর পাখির আবির্ভাব হয় দৃশ্যপটে । কানাগলিতে এসে মানবিকতা টুপ করে হারিয়ে যায়। সম্পর্কগুলো বদলে যেতে থাকে প্রতিনিয়ত। আর আমরা একদল মানুষ ডিঙ্গি-নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে বারবার তীরে এসে আছড়ে পড়ি ।
নিষিদ্ধ-অনিষিদ্ধ
সুরমা জাহিদ
প্রচ্ছদ : ধ্রুব এষ
মূল্য : ২৫০ টাকা মাত্র
প্রকাশনায় : অনিন্দ্য প্রকাশ
পতিতা বা যৌনকর্মীদের নিয়ে আমাদের দেশে খুব বেশি একটা কাজ হয়নি। অথচ এই পেশায় যুক্ত রয়েছেন বিশাল জনগোষ্ঠীর একটা অংশ । জীবনরক্ষার তাগিদ কিংবা অন্য যেকোনো সামাজিক-অর্থনৈতিক কারণেই হোক, যাঁরা এই পেশা বেছে নেন, তাঁদের খোঁজখবর আমরা রাখি না । রাখার প্রয়োজনও অনুভব করি না। এই বারবনিতাদের জীবনকথা নিয়ে দীর্ঘদিন যাবত্ একাগ্র নিষ্ঠায় মাঠপর্যায়ে গবেষণার কাজ করে চলেছেন সুরমা জাহিদ । ‘নিষিদ্ধ-অনিষিদ্ধ’ গ্রন্থটি এই গবেষণারই ফসল । এ গ্রন্থে উঠে এসেছে বারবনিতাদের হাসি-কান্না, সুখ-দুঃখ, আনন্দ-বেদনার বহুমাত্রিক চিত্র ।