এসিআই লবণ ও ডুডুল লুডুলসের নিষেধাজ্ঞা প্রত্যাহার

মানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ৫২টি খাদ্যপণ্যের নিষেধাজ্ঞা থেকে দুটি পণ্যের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাষ্ট্রায়ত্ত মানসংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই)।

বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক বলেন, ৫২টি ব্র্যান্ডের মধ্যে ৯টির লাইসেন্স বাতিল এবং বাকি ৪৩টির স্থগিত রাখা হয়েছিল। যাদের মান নিয়ে প্রশ্ন উঠেছিল তারা ইতোমধ্যেই নিজেদের সংশোধনের প্রচেষ্টা শুরু করেছে। এই পরীক্ষায় এসিআই ব্র্যান্ডের লবণ ও নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডুলস উত্তীর্ণ হয়েছে। নিউজিল্যান্ড ডেইরির ডুডল নুডলসের মধ্যে ১১ শতাংশ আর্দ্রতা ছিল। যদিও বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেটা ১০ শতাংশের নিচে থাকার কথা। ইতোমধ্যেই তারা বিষয়টি ঠিক করেছে।