ক্যাপসন নিউজ
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২০:৫৬
সমপ্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: এর নতুন ব্যাংকিং সেবা এফএসআইবিএল ফাস্টক্যাশ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী, ই-ক্যাশ লি: এর চেয়ারম্যান জোবায়ের এইচ খন্দকার এবং ব্যবস্থাপনা পরিচালক সেজান শামস
০০০০
সম্প্রতি সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড তাজপুর টাওয়ার, টাঙ্গাইল রোড, চান্দনা, চৌরাস্তা গাজীপুরে ব্যাংকের ২১তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন