আজ নেইমারের ওপেন চ্যালেঞ্জ সফল হোক
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২০:৫৭
খেলার উত্তেজনা কেবলই বেড়ে চলছে। খেলা শেষ পর্যায়ে যতই গড়াচ্ছে সমর্থকদের হার্টবিট যেন ততই বাড়ছে। সবুজ ঘাস ঘামে ভিজিয়েই কোয়ার্টার ফাইনালের টিকেট পেতে হয়েছে ব্রাজিল ও কলোম্বিয়াকে। ব্রাজিল-কলোম্বিয়া ম্যাচটি অবশ্যই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হবে। কেননা উরুগুয়ের মতো দলকে তার শূন্য হাতে আসর থেকে বিদায় দিয়েছে। এই ম্যাচের ফলাফল কী হবে এ নিয়ে আসলেই খেলার শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া বলা যাচ্ছে না। কারণ এবারের আসরের খেলাগুলোর ফলাফল ঠিক দল বুঝে হচ্ছে না। তাই এখন শুধু নব্বই মিনিট না সাথে এক্সট্রা টাইম বা ট্রাইবেকার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দর্শকদের। তবে সম্ভাবনার দিক থেকে ব্রাজিল অবশ্যই এগিয়ে আছে। তবে সকলে নেইমারকে টার্গেট করে যেভাবে ওকে আঘাত হানছে, তা সত্যিই খুব শংকার বিষয়। এর ভেতরে মিডিয়ায় নেইমার কলোম্বিয়ার রড্রিগেজকে ওপেন চ্যালেঞ্জ করেছেন। আমি চাইব নেইমারের ওপেন চ্যালেঞ্জ আজ সফল হোক। তবে সেমিফাইনালে যাওয়াটা একটু কষ্ট হলেও অসম্ভব হবে না ব্রাজিলের পক্ষে। অন্যদিকে কলোম্বিয়াকে সেমিফাইনালে যেতে হলে ডিফেন্সের দিকে একটু নজর দিতে হবে।