আনিতার তৃতীয় একক

ঈদকে সামনে রেখে রিলিজ পেতে যাচ্ছে সংগীতশিল্পী আনিতার তৃতীয় একক অ্যালবাম ‘আনিতা ২’। আগামী সপ্তাহে অগ্নিবীণার ব্যানারে অ্যালবামটি রিলিজ পাবে বলে জানান আনিতা। সেমি-ক্লাসিক্যাল ফিউশন, কন্টেম্পোরারি, রোমান্টিক মেলোডিয়াস, ওয়েস্টার্ন স্টাইলের ৯টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গান লিখেছেন ও সুর করেছেন অবস্কিউর ব্যান্ডের রাজীব হোসেন, রি-ধুন ব্যান্ডের সাজ্জাদ কবির ও নিপো। এই মুহূর্তে অ্যালবামটি প্রমোশনের কাজ চলছে। আনিতা বলেন, ‘ঈদকে কেন্দ্র করেই মূলত অ্যালবাম রিলিজের চিন্তা করেছি। গানগুলো নিয়ে আমি আশাবাদী। শ্রোতাদের অবশ্যই বলব সিডি কিনে শুনুন। কারণ একটি অ্যালবামের পেছনে অনেকে কাজ করে। তাদের সম্মানের জন্য সিডির মূল্য কিছুই না।’