ঈদে হুমায়ূন আহমেদের ‘অসময়’

আসছে রোজার ঈদ উপলক্ষে মেহের আফরোজ শাওন দুটি নাটক পরিচালনা করছেন। এরই মধ্যে ‘চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়’ নামের একটি নাটকের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এবার হুমায়ূন আহমেদের ‘অসময়’ গল্প অবলম্বনে ঈদের জন্য নাটক পরিচালনা করতে যাচ্ছেন শাওন। ৮ জুলাই থেকে এর চিত্রায়ন শুরু হবে। এতে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক হাসান, মৌটুসী বিশ্বাস প্রমুখ। এটি প্রচার হবে বাংলাভিশনে। ‘চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়’ প্রচার হবে চ্যানেল আইতে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, প্রাণ রায় ও সাবিলা। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এভারেস্টজয়ী এমএ মুহিত।