শাহ আমানতে সোয়া ৩ কেজি স্বর্ণ উদ্ধার
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:১১
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর লাগেজ থেকে ৩ কেজি ২৬৫ গ্রাম ওজনের ২৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক বিভাগ। বৃহস্পতিবার সকালে এসব স্বর্ণ উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় নিজাম উদ্দিন (২৯) নামে ওই যাত্রীকেও আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল ইত্তেফাককে জানান, গত শুক্রবার বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে ওই যাত্রী চট্টগ্রাম আসেন। বৃহস্পতিবার তিনি লাগেজ নিতে আসেন।