জয়নাল হাজারিসহ ৪ জনকে আদালতে হাজির হতে নির্দেশ
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:১১
মানহানির মামলায় ফেনীর জয়নাল হাজারিসহ ৪ জনকে আগামী ৫ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। অন্যরা হলেন, দৈনিক হাজারিকা প্রতিদিন পত্রিকার প্রকাশক মো. ইব্রাহিম পাটোয়ারী, প্রধান প্রতিবেদক মো. যোবায়ের ও প্রতিবেদক যতন মজুমদার। মামলায় জয়নাল হাজারিকে পত্রিকাটির সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.এমদাদুল হক আগামী ৫ আগস্ট আদালতে হাজির হওয়ার ওই নির্দেশ দেন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে সমন জারি করেন। মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সনজরী গ্রুপের মালিক ও হজ্ব এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) এর সভাপতি আলহাজ্ব শেখ আবদুল্লাহ মানহানির এ মামলাটি করেন।