গাজীপুরে ডাকাতির মালামালসহ গ্রেপ্তার ২
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:১২
গাজীপুরে একটি গার্মেন্টসে ডাকাতির লুণ্ঠিত মালামালসহ ২ জনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুরের হাজীগঞ্জের মারকি গ্রামের জসিম উদ্দিন ও ময়মনসিংহের গফরগাঁওয়ের হায়াখালী গ্রামের মোশারফ হোসেন। জয়দেবপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, বুধবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার লালবাগ ও উত্তরা কামারপাড়া এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করে। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক লালবাগের একটি দোকান থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।