নবীনগরে তিন বাড়িতে ডাকাতি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৪, ২১:১৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খাজানগর গ্রামে গতকাল বৃহস্পতিবার সেহেরীর সময় তিন বাড়িতে একটি সশস্ত্র ডাকাতদল হানা নিয়ে ঘরের সকলকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা, নগদ টাকা, ৩টি মোবাইল সেটসহ প্রায় ত্রিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিতাস নদীর পাড়ে খাজানগর গ্রামের আসলাম মিয়া, শাহ জালাল ও মৃত শাহনেওয়াজ মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।