দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে টিআইবির কার্টুন প্রতিযোগিতা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে নবমবারের মতো দুর্নীতি বিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। কার্টুন পাঠানোর শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর। দু’টি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় ‘ক’ (১৩-১৮ বছর) ও ‘খ’ (১৯-৩৫ বছর) বিভাগে প্রথম বিজয়ী তিন জনকে সনদ ও ক্রেস্টসহ যথাক্রমে ৫০, ৪০ ও ৩০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া দু’টি বিভাগে বিশেষ মনোনয়নপ্রাপ্ত মোট ৩০টি কার্টুনের জন্য প্রত্যেক প্রতিযোগীকে সনদসহ ৩,০০০ টাকা করে দেয়া হবে। ঠিকানা ও ফোন নম্বরসহ টিআইবি’র ঢাকাস্থ কার্যালয়- আউটরিচ এ্যান্ড কমিউনিকেশন বিভাগ, বাড়ি-১৪১, সড়ক- ১২, ব্লক- ই, বনানী, ঢাকা- ১২১৩ ঠিকানায় কার্টুন পাঠাতে হবে। এ বিষয়ে ০১৭১১৪০৫১৪৮, ৮৮২৬০৩৬, ৯৮৮৭৮৮৪, ৯৮৫৪৪৫৬ নম্বরে ফোন করে এবং www.ti-bangladesh.org এবং www.facebook.com/TIBangladesh এ লগ ইন করে বিস্তারিত জানা যাবে।-প্রেস বিজ্ঞপ্তি