রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৪০১ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গত ২৭ সেপ্টেম্বর ২০১৩ সিনিয়র অফিসারদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯৭ হাজার আবেদন যাচাই-বাছাইয়ের পরে ৬১ হাজার ৭৪০ জন্য প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ থেকে দুই হাজার ৬৫৫ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণদের নাম প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন করে।