গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

রাউন্ড অব সিক্সটিনের খেলায় দূর্ভাগ্যজনকভাবে বাদ পড়লেও চলতি ফুটবল বিশ্বকাপে অনেকেরই মন জয় করে নিয়েছেন মেক্সিকোর ফুটবল খেলোয়াড়রা। আর এই মেক্সিকোর হয়েই অনন্য এক রেকর্ড গড়েছেন মেক্সিকোর ক্যাপ্টেন রাফায়েল মারকুয়েজ। ২০০২ এ প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড পড়ে নামা মারকুয়েজ মেক্সিকোর নেতৃত্ব দিয়েছেন ২০০৬, ২০১০ এবং চলতি আসরেও। আর সবমিলিয়ে চার আসরে দলের নেতৃত্ব দেওয়ার এই কৃতিত্বটি এখন অবদি একমাত্র মারকুয়েজেরই রয়েছে।