জোকস
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ১৯:২৮
এক ভদ্রলোক এক বাড়িতে গেলেন। বাড়ির মালিকের সাথে অনেক কথাবার্তার পর লক্ষ্য করলেন, মালিকের ছোট ছেলেটি টেবিলের দামি কাঠে পেরেক ঢুকাচ্ছে। ভদ্রলোক বললেন, ‘দেখুন এ বিষয়ে কিছু বলা হয়তো আমার সাজেনা। তারপরও বলছি, আপনার ছেলের খেলা কিন্তু খুব বিপজ্জনক।
বাড়ির মালিক :থাক না ভাই একটু না হয় খেললোই। আছাড় না খেয়ে তো আর কেউ হাঁটতে শেখে না।
ভদ্রলোক :তা না হয় বুঝলাম। তবুও আপনার জিনিসপত্রের তো ক্ষতি হচ্ছে তাই না।
বাড়ির মালিক :আরে না না...সেটা নিয়ে ভাববেন না। পেরেকতো আমি পাইকারি দামেই কিনি!!
মালিক :আচ্ছা কাদের, কিছু লোক কথা বলার সময় জোড়া শব্দ যেমন গরু-টরু, কলম-টলম বলে কেন ?
কাদের :স্যার এগুলো তো সবাই বলে না, যতসব ছোটলোক-টোটোলোকগুলো আছে তারাই বলে।
নিবন্ধ লেখা প্রতিযোগিতায় প্রথম হয়েছে আরিফ। পুরস্কার হাতে পাওয়ার পর তাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলো। মঞ্চে দাঁড়িয়ে বলতে শুরু করল আরিফ, ‘প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ইন্টারনেট, গুগল, উইকিপিডিয়া, মাইক্রোসফট অফিস এবং কপি-পেস্ট কে...।
এক লোক তার বন্ধুদের কাছ থেকে প্রায়ই এটা-ওটা চেয়ে নিত। একদিন সে তার এক বন্ধুকে গর্ব করে বলছিল, আমার গায়ের শার্ট, প্যান্ট, জুতা, মোজা এমনকি টাই-টা পর্যন্ত আমার বন্ধুদের কাছ থেকে পাওয়া—বলতে পার শুধু গায়ের চামড়াটাই আমার।
বন্ধুটি তার উপর আগে থেকেই রেগে ছিল। বলল, চামড়াটাও তোমার নয় বন্ধু, ওটা গন্ডারের।