উজান গাঙের নাইয়া

বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ‘উজান গাঙের নাইয়া’ নাটকটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম ও বাশার জর্জিস। নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, অর্চিতা স্পর্শিয়া, কাজী নওশাবা আহমেদ, শ্যামল মওলা, শাহেদ আলী, ইশরাত নিশাত, মোমেনা চৌধুরীসহ আরো অনেকে। জুঁই বলেন, ‘আমার ক্যারিয়ারের বয়স কম হলেও বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কাজ করেছি। কিন্তু বিবিসির সাথে কাজ করার অভিজ্ঞতাটা ছিল সবচেয়ে ভালো। এত প্রফেশনাল আর আন্তরিক পরিবেশে কাজ করেছি যে শুটিং শেষ হয়ে যাওয়ার পরও বেশ কিছুদিন নাটকের পুরো টিমকে মিস করেছি আমি।’ নাটকটি প্রচার হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে প্রতি রবিবার রাত ৮টা ৩০ মিনিটে এবং পুনঃপ্রচারিত হয় বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটে।