রমজানে এটিএম শামসুজ্জামান
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ১৯:৩৭
অভিনেতা এটিএম শামসুজ্জামান সারাবছরই বিভিন্ন নাটক ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তবে এবারের রমজানে কোনো নাটক বা চলচ্চিত্রে কাজ করছেন না তিনি।
সমপ্রতি এক নির্মাতা এই অভিনেতার কাছে ঈদের একটি নাটকের সিডিউল নিতে গেলে তিনি জানান এ কথা। তিনি জানান, ‘এবারের রোজায় ইবাদত করে সময় কাটাতে চাই। তাই একমাস লাইট ক্যামেরা থেকে দূরে থাকবো। ঈদের পর আবার কাজে ফিরবো।’