বাড়িওয়ালার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

চট্টগ্রাম অফিস আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভাড়াটিয়ার বাসার বিদ্যুত্, গ্যাস, পানি সংযোগ বন্ধ করে তালা লাগিয়ে দেয়ার ঘটনায় নগরীতে এক বাড়িওয়ালার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম সিনিয়র সহকারী জজ বিলকিস আক্তারের আদালতে এ মামলা দায়ের করেন মো. জসিম উদ্দিন নামে এক আইনজীবী। শুনানি শেষে আদালত বিদ্যুত্, গ্যাস ও পানি সংযোগ পুনর্বহালের জন্য ভবনের বাড়িওয়ালা মো. জাহাঙ্গীর আলমকে নির্দেশ দেন।