এনায়েতপুর দরবার শরীফে ওফাত দিবস পালন
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২১:৪০
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
গতকাল শুক্রকাল উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা ওলিয়ে কামেল হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরীর(র.) স্ত্রী খাজা গোলেনুরের (র.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফে ওফাত দিবস পালন করা হয়। ওফাত দিবস উপলক্ষে উত্তরবঙ্গের বৃহত্ ধর্মীয় সমাবেশে অংশগ্রহণের জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা থেকে আগত হাজার-হাজার ভক্ত জাকেররা গত ২ দিন আগে থেকেই সড়ক ও জলপথে এনায়েতপুর মাজার শরীফে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার রাতভর তাদের জিকির, আজগারে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শুক্রবার বাদ ফজর দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন হুজুর পাক আলহাজ্ব খাজা কামালউদ্দিন নুহু মিয়ার আখেরী মোনাজাত পরিচালনার মাধ্যমে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে ওফাত দিবসের এই উত্তরবঙ্গের ধর্মীয় এই সমাবেশের সমাপ্তি ঘটে।