রামগঞ্জে উজাড় হচ্ছে সরকারি গাছ
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২১:৪০
রামগঞ্জ(লক্ষ্মীপুর)সংবাদদাতা
জেলার রামগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের দু’পাশে রোপণ করা লক্ষ লক্ষ টাকা মূল্যের সরকারি গাছ চুরি করে উজাড় করা হচ্ছে। গত বুধবার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া মাদ্রাসা সংলগ্ন আমজাদ বাড়ির সামনে সরকারি রাস্তার পাশে কয়েকটি আকাশমনি গাছ কেটে নেয় দৃর্বৃত্তরা। জহিরুল ইসলামের ছেলে আবদুস সালাম প্রকাশ ও আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি অলিউল্যার ছেলে ফিরোজসহ একটি চক্র গাছ কেটে নিলে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সালাম বন বিভাগে জানান। বন প্রহরী আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছগুলো আটক করে স্থানীয় হাসেম নামক এক ব্যক্তির জিম্মায় রাখেন। বন কর্মকর্তা ইউসুব হোসেনের মোবাইলে বিষয়টি জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।