ঝিনাইদহে মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার পোড়াহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী তাসলিমা খাতুন ( ১৪ ) ও ঘোড়ামারা গ্রামের মহম্মদ আলির ছেলে রং মিস্ত্রী ইমামুল হক (২০)।
আরো পড়ুন : চীনে রমজানে জোর করে খাওয়ানো হচ্ছে মুসলিমদের
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঝিনাইদহের কালীগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে পোড়াহাটি নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়। মাইক্রোবাসটি প্রথমে স্কুলছাত্রী তাসলিমা ও পরে বাইসাইকেল আরোহী ইমামুলকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাসলিমা ও ইমামুলকে মৃত ঘোষণা করেন। আহত রেজাউল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি