ভাঙ্গায় টাকার
লোভে বন্ধুর
হাতে বন্ধু খুন
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৫
ভাঙ্গা উপজেলার রায়পাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে টাকার লোভে জুয়েল শেখ (২৫) নামে এক ব্যক্তিকে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহতের ভাই জনি শেখ ও সোহেল শেখ জানান, আমার ভাইয়ের নিকট নগদ ৩ লাখ টাকা ছিল। ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথিমধ্যে তার বন্ধু শাহীন বেপারীর বাড়িতে বেড়াতে নামে। রাত ১০টার সময় শাহীন আমাদেরকে ফোন করে জানায় জুয়েল অসুস্থ আপনারা তাড়াতাড়ি আসেন। আমরা গিয়ে পরিত্যক্ত একটি ঘরে জুয়েলের উলঙ্গ শরীর দেখতে পেয়ে দ্রুত ভাঙ্গা হাসপাতালে নেই। ডাক্তার তাকে মৃত বলে জানান। আমাদের ধারণা তিন লাখ টাকার লোভ সামলাতে না পেরে শাহীন আমার ভাইকে মেরে ফেলেছে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক লিয়াকত হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই সোহেল শেখ বাদী হয়ে শুক্রবার সকালে ভাঙ্গা থানায় একটি মামলা করেন। ঘটনার পর শাহীন বেপারীর বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে।