পাঁচবিবিতে ৬ পুলিশ ক্লোজ

গতকাল শুক্রবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানার ৬জন পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তারা হলো শাহিন, করিম, জাহাঙ্গীর, সহিদুল, ইসমাইল ও শফি মাহমুদ। ঘটনাটি নিশ্চিত করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ হোসেন। থানা সূত্রে জানা যায়, গত ১ জুলাই ভোরে উপজেলার পাগলা বাজার এলাকায় ঐ ৬জন পুলিশ সদস্য একটি ট্রাক আটক করে আড়াই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং ১লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে ট্রাকটি ছেড়ে দেয়। এ ঘটনাটি পাঁচবিবিসহ জেলায় টক অব দ্যা টাউনে পরিণত হলে সহকারী পুলিশ সুপার আব্দুল মান্নান পাঁচবিবি থানায় এসে তাদের জেলা পুলিশ লাইনে ক্লোজ করেন। এবিষয়ে পুলিশ সুপার হামিদুল আলম ৬জন পুলিশকে ক্লোজ করার কথা স্বীকার করেন।