ফেইসবুক স্ট্যাটাসে
নগ্নছবি প্রকাশ করায়
যুবক গ্রেফতার
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৭
পর্ণগ্রাফি মামলায় গতকাল শুক্রবার বিশ্বনাথ থানার কেশবপুর গ্রামের আব্দুল মজিদের পুত্র খলিলুর রহমান (২৫) নামে যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ছাতকে এক যুবতীর নগ্নছবি ফেইসবুক স্ট্যাটাসে প্রকাশ করায় গতকাল শুক্রবার ছাতক থানায় পর্ণগ্রাফি আইনে একটি মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ আব্দুল মান্নান জানান, খলিলুর রহমানের কাছ থেকে এক যুবতির বেশ কিছু নগ্নছবি আটক করা হয়েছে।