বরিশালে চিকিত্সাধীন
হাজতির মৃত্যু
প্রকাশ : ০৪ জুলাই ২০১৪, ২২:০১
সাখাওয়াত হোসেন বাদশা (৫৫) নামে এক হাজতি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সাখাওয়াতকে সিসিইউতে ভর্তি করে। তার হার্টের সমস্যা ছিল। বিকালে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সাখাওয়াত হত্যাসহ কয়েকটি মামলার আসামি ছিল। সে ঝালকাঠি কারাগারের হাজতি ছিল। চিকিত্সার জন্য ঝালকাঠী কারা কর্তৃপক্ষ তাকে বরিশাল কারাগারে প্রেরণ করলে তাকে শেরেবাংলা হাসপাতালে ভর্তি করা হয়।