ব্রিটেনে ফোন হ্যাকিং কেলেঙ্কারি

নিউজ অব দ্য ওয়ার্ল্ড এর সাবেক সম্পাদক কুলসনের কারাদণ্ড

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক মিডিয়া মুখপাত্র এবং ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ ট্যাবলয়েডের সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসনকে ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় ১৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। ফোনে আড়িপাতার অভিযোগে করা মামলায় গত সপ্তাহে লন্ডনের ওল্ড বেইলি আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন কুলসন। এরপরই কেলেঙ্কারি জর্জরিত কুলসনকে মিডিয়া মুখপাত্র হিসাবে নিয়োগ দেওয়ার জন্য পার্লামেন্টে দুঃখ প্রকাশ করেন ক্যামেরন।