জোকস
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ১৯:৫৫
বোর্ডার :কি হে, অন্য সব রুমের চাইতে এই রুমের ভাড়া ৫০০ টাকা বেশি কেন?
হোটেল ম্যানেজার : মানে স্যার, এই রুমের ব্যালকনি থেকে সরাসরি সমুদ্র দেখা যায় তো তাই।
বোর্ডার :বেশ তো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সমুদ্র দেখবো না। তাহলে তুমি এই রুমের ভাড়া অন্য সব রুমের সমানই নেবে তো!
ছেলে :বাবা, অনেক ভেবে চিন্তে তোমার টাকা বাঁচানোর একটা বুদ্ধি পেয়েছি।
বাবা :সেটা কী, শুনি।
ছেলে :না মানে তুমি বলেছিলে না আমি পরীক্ষায় পাশ করলে তুমি আমাকে একটা সাইকেল কিনে দেবে, সেটা আর কিনতে হবে না।
মা :তুমি সঞ্জুর গায়ে ঢিল ছুঁড়ে মেরেছো কেন?
ছেলে :বা রে, ঐ তো প্রথমে আমার দিকে ঢিল ছুঁড়েছিল!
মা :তা না হয় ছুঁড়েছিল, কিন্তু তুমি ওকে না মেরে আমাকে এসে বলতে পারতে।
ছেলে :কিন্তু মা তোমার হাতের নিশানা তো আমার চেয়েও খারাপ!
ট্রেন স্টেশনের ওয়েটিং রুমে ঘণ্টাখানেক ধরে ট্রেনের জন্য অপেক্ষা করছেন দুই ব্যক্তি-
প্রথম ব্যক্তি :কিছু মনে করবেন না, সেই তখন থেকে দেখছি আপনি একটা সিগারেটের আগুন থেকে আরেকটা সিগারেট; এভাবে করে একটার পর একটা সিগারেট খেয়েই চলেছেন। এভাবে গত এক ঘণ্টায় কত টাকা নষ্ট করলেন হিসেব আছে?
দ্বিতীয় ব্যক্তি :আরে মশাই! আপনি শুধু সিগারেটের খরচটাই দেখলেন। আর এভাবে একটা সিগারেটের আগুন দিয়ে আরেকটা ধরিয়ে যে কতগুলো ম্যাচের কাঠি বাঁচিয়ে দিলাম সেই দিকটা দেখবেন না!