ঈদে চ্যানেল আইতে আফজাল-সুবর্ণা

প্রতিবারের মতো এবারও চ্যানেল আই ঈদুল ফিতর উপলক্ষে ৭ দিনের অনুষ্ঠান সাজিয়েছে। তবে এবারের ঈদে এক্সক্লুসিভ হিসেবে রাখছে আফজাল-সুবর্ণা জুটির নাটক। এছাড়াও থাকবে পাঁচ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ারসহ ঈদের আগের দিন সন্ধ্যা থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ‘ছোটকাকু’ সিরিজ নিয়ে রোমাঞ্চ-রহস্যের ধারাবাহিক নাটক ‘লেট করে সিলেটে’। নির্মাণ করেছেন আফজাল হোসেন। তাই এবার একাধিক অনুষ্ঠান ও নাটকে থাকছেন আফজাল হোসেন।