ঈদ উপলক্ষে ৮ লাখ ফ্রিজ বিক্রয়ের লক্ষ্য ওয়ালটনের

ঈদ উপলক্ষে ওয়ালটন মজুদ বাড়িয়েছে। সেইসাথে বেড়েছে নিয়মিত উত্পাদনের পরিমানও। ওয়ালটনের হেড অব মার্কেটিং ইমদাদুল হক সরকার বলেন, গত বছরের তুলনায় ওয়ালটনের বিক্রি ৩৫ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ বছর সাড়ে ৭ লাখ থেকে ৮ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর রমজান মাসে বিক্রির টার্গেট এক লাখ ২০ হাজার ইউনিট। ঈদ উপলক্ষে ১২৬ লিটার, ৩২০ লিটার ও ৩৮০ লিটারের ফ্রিজ বাজারে ছাড়া হয়েছে। এ মাসেই যুক্ত হবে ২৫০ লিটারের গ্লাসডোর ডিপ ফ্রিজ। ফ্রিজের রং ও ডিজাইনে এসেছে বৈচিত্র। মার্সেল ব্র্যান্ডের প্রধান বিপণন কর্মকর্তা মোশারফ হোসেন রাজিব জানান, এবারের রোজা ও ঈদে বিপুল পরিমান ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছে দেশীয় উত্পাদনকারীরা। সে লক্ষ্যে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এবারও রমজান মাসের শুরু থেকেই লক্ষ্যণীয়ভাবে বিক্রি বেড়েছে। ঈদের দিন সকাল পর্যন্ত বিক্রি অব্যাহত থাকবে। ঈদের বাড়তি চাহিদা মেটাতে মজুদ বাড়িয়েছে ওয়ালটন ও মার্সেল। - প্রেস বিজ্ঞপ্তি