জমির দাম জমা না দেয়ায় স্বাস্থ্য
কমপ্লেক্সের নির্মাণ অনিশ্চিত
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:০৫
ভূমির মূল্য ছয় কোটি টাকা প্রদানের অভাবে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ এক দশক ধরে ঝুলে আছে। ডাক্তার নার্স ষ্টাফ সব রয়েছে। নেই স্বাস্থ্য কমল্পেক্স ভবন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স ২০০৫ সনে চৌমুহনী শহরে অবস্থিত বেগমগঞ্জ মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্রে স্থানান্তরিত হবার পর থেকে ডাক্তার, ষ্টাফ, নার্সদের বসারও জায়গা নেই।
মাতৃসদনের একটি কক্ষে কয়েকজন ডাক্তার বসলেও কয়েকজনের বসার স্থান নেই। ষ্টাফ ও নার্সদের বাহিরে অবস্থান করতে হয়। বিশেষ করে পাক আমলে নির্মিত বেগমগঞ্জ মাতৃসদন কেন্দ্রে স্বাধীনতা উত্তর চৌমুহনীর গুরুত্ব অনুধাবন করে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু করে।
বর্তমানে মাতৃসদন কেন্দ্রের ছোট দ্বিতল ভবনে মাতৃসদনের কার্যক্রম, ১০ শয্যা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের কার্যক্রম চলছে।
ভূমি বরাদ্দের জন্য নোয়াখালী জেলা প্রশাসন যাবতীয় প্রক্রিয়া শেষ করে ৬ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করার পর কয়েক বছর পার হলেও তা অনুমোদন না হওয়ায় ভূমি হস্তান্তর করা যাচ্ছে না। ফলে ভবন নির্মাণ করা যাচ্ছে না।