মংলা বন্দরে পণ্য
ওঠা-নামা ব্যাহত
প্রকাশ : ০৫ জুলাই ২০১৪, ২১:০৫
৪ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত
বাগেরহাট প্রতিনিধি
শুক্রবার থেকে একটানা ভারীবর্ষণে উপকূলীয় জেলা বাগেরহাট, মংলা, রামপাল, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা সদরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাগেরহাট শহর ও শহরতলীর বিভিন্ন কাঁচা-পাকা সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকায় বসতবাড়ি ও দোকানপাট বৃষ্টির পানিতে তলিয়ে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হীরেন্দ্রনাথ হাওলাদার জানান, লাগাতার বৃষ্টি হলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।