নড়াইলের কালিয়া উপজেলায় পানিতে ডুবে ফারিয়া নামের (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে বাড়ির সামনের পুকুরে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। মৃত ফারিয়া উপজেলার বনগ্রামের মৃত বাবু মোল্যার মেয়ে।
আরও পড়ুন: হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ, অতপর সৎ ছেলেকে হত্যা
স্থানীয়রা জানায়, শিশু ফারিয়া বাড়ির সামনে পুকুর পাড়েই খেলা করছিলো। কোন এক সময় সে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে ফারিয়ার মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এমআরএম