ছুটির দিনেও সচল ছিল হিলি স্থলবন্দর

প্রধানমন্ত্রীর নির্দেশে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে গতকাল শনিবার ও গত শুক্রবার ছুটির দিনেও দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা হয়। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহবায়ক হারুনুর রশিদ বলেন, ছুটির দিনেও স্থলবন্দরের কার্যক্রম রাখার ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক থাকবে এবং মূল্যবৃদ্ধি হবে না। হিলি শুল্ক স্টেশনের সহকারি কমিশনার শাকিল খন্দকার বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ছুটির দিনেও স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকায় পণ্য সরবরাহও স্বাভাবিক রয়েছে।