টর্নেডোয় লণ্ডভণ্ড মুন্সীগঞ্জ, আহত ৩

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বর গ্রামে গতকাল শনিবার সকালে এক মিনিটের টর্নেডোতে চারটি ঘর ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে ৩ জন আহত হয়েছে। আহত আলমগীর (৩২), জহির উদ্দিন (৩০), সুমন মিয়াকে (২৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। আব্দুর রশিদের বসতঘরসহ চারটি ঘর হঠাত্ উড়িয়ে নিয়ে পাশের একটি জমিতে ফেলে দেয়। বাড়িটির গাছপালাও উপড়ে ফেলেছে। পঞ্চসার ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সময় রশিদের বসতঘরে লোক ছিল না।