বিশ্বনাথে পুলিশ শ্রমিক ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৩০

সিলেটের বিশ্বনাথে পুলিশ ও মটর শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় এতে পুলিশ ও শ্রমিকসহ প্রায় ৩০ জন আহত হয়েছে। এসময় সিলেট-সুনামগঞ্জ-ছাতক সড়কে প্রায় একঘন্টা যানচলাচল বন্ধ ছিল। ফলে রোজাদার মুসল্লি¬দের পোহাতে হয় দুর্ভোগ। গুরুতর আহত মটর শ্রমিক আব্দুল খালিককে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গত ১ জুলাই সিলেটের কুমারগাঁও স্ট্যান্ডের বাসচালক আবুল কাশেমকে সুনামগঞ্জের দিরাই সংযোগ সড়কে আটক করে পুলিশ। ওই চালকের মুক্তির দাবিতে গতকাল শনিবার সুনামগঞ্জ-সিলেট-ছাতক সড়ক অবরোধ করে মটর শ্রমিক। এসময় বিশ্বনাথ থানা পুলিশ বিশ্বনাথ অংশে প্রতিবাদ না করে সুনামগঞ্জ অংশে গিয়ে প্রতিবাদ করতে বলে। একপর্যায়ে পুলিশ মটর শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।