শিবগঞ্জে ইউপি সদস্যের রগ কাটা মামলার আসামি গ্রেফতার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় কানসাট আমবাজার থেকে শিবগঞ্জের আলোচিত ইউপি সদস্য নুরজাহান বেগমের হাত ও পায়ের রগ কাটা মামলাসহ ৮ মামলার আসামি বাইরুল ইসলামকে আটক করে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) ও মামলার আইও আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উল্লেখ্য গত ২৪ জানুয়ারি মোবারকপুর ইউনিয়নের মহিলা ইউপি সদস্য নুরজাহান বেগম এমপি গোলাম রাব্বানীর সাথে সাক্ষাত্ করে বাড়ি ফেরার পথে বাঁশপট্টি একাকায় একদল দুর্বৃত্ত তাকে বাস থেকে নামিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। এইদিনই নুরজাহানের বোন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই বাইরুল পলাতক ছিল।